হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/৩৪. অধ্যায়ঃ

ইহ্রামে বুরনুস (টুপি) পরা নিষিদ্ধ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْبَسُوا الْقَمِيصَ، وَلَا الْعَمَائِمَ، وَلَا السَّرَاوِيلَاتِ، وَلَا الْبَرَانِسَ، وَلَا الْخِفَافَ، إِلَّا أَحَدٌ لَا يَجِدُ نَعْلَيْنِ، فَلْيَلْبَسْ خُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ، وَلَا تَلْبَسُوا شَيْئًا مَسَّهُ الزَّعْفَرَانُ، وَلَا الْوَرْسُ»

বর্ণনাকারী আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রাঃ)

জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! মুহরিম ব্যক্তি কোন ধরনের কাপড় পরিধান করবে? তিনি (ﷺ) বললেন:জামা, পায়জামা, পাগড়ি, বুরনুস ও মোজা পরিধান করবে না। কিন্তু যে ব্যক্তি জুতা না পায়, সে মোজা পরিধান করবে এবং সে দুটো মোজা টাখনুর নিচ থেকে কেটে নেবে। আর ওয়ার্স ও জাফরান (এক জাতীয় খুশবু) মিশ্রিত কাপড় পরিধান করবে না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18