হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/৩১. অধ্যায়ঃ

ইহ্রাম অবস্থায় পায়জামা পরা হারাম

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا نَلْبَسُ مِنَ الثِّيَابِ إِذَا أَحْرَمْنَا؟ قَالَ: «لَا تَلْبَسُوا الْقَمِيصَ» وَقَالَ عَمْرٌو مَرَّةً أُخْرَى: «الْقُمُصَ، وَلَا الْعَمَائِمَ، وَلَا السَّرَاوِيلَاتِ، وَلَا الْخُفَّيْنِ، إِلَّا أَنْ لَا يَكُونَ لِأَحَدِكُمْ نَعْلَانِ، فَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ، وَلَا ثَوْبًا مَسَّهُ وَرْسٌ، وَلَا زَعْفَرَانٌ»

বর্ণনাকারী ইব্‌ন উমর (রাঃ)

একজন [রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করল] হে আল্লাহর রাসূল! আমরা যখন ইহরাম অবস্থায় থাকি তখন আমরা কোন ধরনের কাপড় পরিধান করব? তিনি (ﷺ) বলেন: তোমরা জামা পরিধান করবে না। [রাবী] আমর (রহঃ) একবার ‘কামিস’ স্থলে ‘কুমুস’ [বহুবচন] বলেছেন। [তিনি (ﷺ) বলেন] তোমরা জামা-পাগড়ি, পায়জামা এবং মোজা পরিধান করবে না। যদি তোমাদের কারো জুতা না থাকে, তাহলে তা গ্রন্থির নীচ থেকে কেটে নেবে। এমন কাপড় পরিধান করবে না যাতে ওয়ারস ও জাফরান-এর রং লেগেছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18