হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/৮. অধ্যায়ঃ

মৃত ব্যক্তির পক্ষ থেকে হাজ্জ আদায় করা, যে হাজ্জ আদায় করেনি

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ سَلَمَةَ الْهُذَلِيُّ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، قَالَ: أَمَرَتِ امْرَأَةٌ سِنَانَ بْنَ سَلَمَةَ الْجُهَنِيَّ أَنْ يَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ أُمَّهَا مَاتَتْ وَلَمْ تَحُجَّ، أَفَيُجْزِئُ عَنْ أُمِّهَا أَنْ تَحُجَّ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ، لَوْ كَانَ عَلَى أُمِّهَا دَيْنٌ فَقَضَتْهُ عَنْهَا، أَلَمْ يَكُنْ يُجْزِئُ عَنْهَا فَلْتَحُجَّ عَنْ أُمِّهَا»

বর্ণনাকারী মূসা ইবন সালামা হুযালী (রহঃ)

ইবন আব্বাস (রাঃ) বলেন, সিনান ইবন সালামা আল জুহানী (রহঃ)-এর স্ত্রী তাকে বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করেন, তার মা হজ্জ না করেই মারা গেছেন। তার মায়ের পক্ষ থেকে সে হজ্জ করলে তা যথেষ্ট হবে কি? তিনি বললেন: হ্যাঁ, তার মায়ের কোনো ঋণ থাকলে আর তার পক্ষ হতে সে আদায় করলে, তা হলে কি তার মায়ের পক্ষ থেকে তা আদায় হতো না? অতএব সে যেন তার মায়ের পক্ষ থেকে হজ্জ আদায় করে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18