যাকাত

২৩/৯৪. অধ্যায়ঃ

চাওয়া ব্যতীত আল্লাহ তা'আলা যাকে কোনো ধন-সম্পদ দান করেন তার প্রসঙ্গে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ بُكَيْرٍ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ ابْنِ السَّاعِدِيِّ الْمَالِكِيِّ، قَالَ: اسْتَعْمَلَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى الصَّدَقَةِ، فَلَمَّا فَرَغْتُ مِنْهَا فَأَدَّيْتُهَا إِلَيْهِ، أَمَرَ لِي بِعُمَالَةٍ، فَقُلْتُ لَهُ: إِنَّمَا عَمِلْتُ لِلَّهِ عَزَّ وَجَلَّ، وَأَجْرِي عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ، فَقَالَ: خُذْ مَا أَعْطَيْتُكَ، فَإِنِّي قَدْ عَمِلْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ لَهُ: مِثْلَ قَوْلِكَ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أُعْطِيتَ شَيْئًا مِنْ غَيْرِ أَنْ تَسْأَلَ، فَكُلْ، وَتَصَدَّقْ»

বর্ণনাকারী ইব্‌ন সাঈদী মালিকী (রহঃ)

উমর ইবনুল খাত্তাব (রাঃ) আমাকে সদাকাহ আদায়কারীরূপে নিযুক্ত করলেন। যখন আমি কাজ সম্পন্ন করলাম এবং সেগুলো তাঁকে (উমর ইবনুল খাত্তাব (রাঃ)) দিয়ে দিলাম, তিনি আমাকে কাজের বিনিময় নিতে আদেশ করলেন। আমি তাঁকে বললাম, আমি এ কাজ আল্লাহর জন্য করেছি আর আমার প্রতিদান আল্লাহর কাছ থেকে নেব।তিনি বললেন, আমি তোমাকে যা দিচ্ছি তুমি তা নাও। যেহেতু আমিও রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে [সদাকাহ উসূল করার] কাজ করে রাসূলুল্লাহ (ﷺ)-কে তোমার মতই বলেছিলাম। কিন্তু তিনি আমাকে বলেছিলেন, চাওয়া ব্যতীত তোমাকে কিছু দেয়া হলে সেটা নেবে এবং খাবে ও [দান-সদাকাহ করে] দেবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18