যাকাত

২৩/৮৫. অধ্যায়ঃ

ভিক্ষা থেকে বেঁচে থাকা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ نَاسًا مِنَ الْأَنْصَارِ، سَأَلُوا رَسُولَ اللَّهِ، فَأَعْطَاهُمْ، ثُمَّ سَأَلُوهُ، فَأَعْطَاهُمْ حَتَّى إِذَا نَفِدَ مَا عِنْدَهُ، قَالَ: «مَا يَكُونُ عِنْدِي مِنْ خَيْرٍ، فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، وَمَنْ يَصْبِرْ، يُصَبِّرْهُ اللَّهُ، وَمَا أُعْطِيَ أَحَدٌ عَطَاءً هُوَ خَيْرٌ، وَأَوْسَعُ مِنَ الصَّبْرِ»

বর্ণনাকারী আবূ সাঈদ খুদরী (রাঃ)

কিছু আনসারী রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে সাহায্য চাইলে তিনি তাদেরকে দিলেন। এরপর আবার চাইলে তিনি (ﷺ) আবারও দিলেন। এমনিভাবে তাঁর কাছে যা ছিল সব শেষ হয়ে গেলে তিনি (ﷺ) বললেন, আমার কাছে কোনো সম্পদ থাকলে তা কখনো সঞ্চয় করে রাখব না। যে ব্যক্তি ভিক্ষা থেকে বাঁচতে চায় আল্লাহ তা'আলা তাকে তার থেকে নিরাপদে রাখেন। আর যে ব্যক্তি সবর করে আল্লাহ তা'আলা তাকে সবর করার তাওফিক দেন। সবর অপেক্ষা কোনো জিনিস কাউকেই দান করা হয়নি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18