যাকাত

২৩/৬৯. অধ্যায়ঃ

যা দান করা হয়েছে তার খোটা দেয়া

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، قَالَ: سَمِعْتُ سُلَيْمَانَ وَهُوَ الْأَعْمَشُ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُسْهِرٍ، عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ، وَلَا يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ: الْمَنَّانُ بِمَا أَعْطَى، وَالْمُسْبِلُ إِزَارَهُ، وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ "

বর্ণনাকারী আবূ যর (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তিন প্রকার ব্যক্তির সাথে মহান আল্লাহ তা'আলা কেয়ামতের দিন কথা বলবেন না। তিনি তাদের দিকে তাকাবেন না এবং তাদের পরিশুদ্ধ করবেন না। আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। [তারা হল] দানকৃত বস্তুটা নিয়ে খোঁটাদানকারী, পায়ের গিরার নিচে কাপড় পরিধানকারী এবং মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রেতা।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18