যাকাত

২৩/৬৬. অধ্যায়ঃ

সদাক্বায় বাহাদুরী প্রকাশ করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُوا، وَتَصَدَّقُوا، وَالْبَسُوا فِي غَيْرِ إِسْرَافٍ، وَلَا مَخِيلَةٍ»

বর্ণনাকারী আমর ইবন্‌ শু’আয়ব (রহঃ)

আমর ইবন শু'আয়ব (রহঃ) তার দাদা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা অপব্যয় ও আত্মম্ভরিতা না করে খাও, দান কর এবং পরিধান কর।

[১] হাদিসটির মর্ম হলঃ ইসলামী শরীআত বিরোধী কাজে ঘৃণাবোধ করাকে আল্লাহ্‌ পছন্দ করেন। পক্ষান্তরে শরীআত অনুমোদিত কার্যাবলীতে ঘৃণাবোধ করাকে আল্লাহ্‌ অপছন্দ করেন। অনুরূপভাবে জিহাদের ময়দানে বাহাদুরী প্রকাশ করা এবং সাদাকা দেওয়ার সময় ধন সম্পদকে তুচ্ছ মনে করে হিম্মত ও বাহাদুরীর সংগে দান করা আল্লাহ্‌র নিকট পছন্দনীয়। পক্ষান্তরে অন্যায় কাজে বীরত্ব প্রকাশ করা আল্লাহ্‌র নিকট অপছন্দনীয়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18