যাকাত

২৩/৬২. অধ্যায়ঃ

গুণে গুণে সদাক্বাহ্ করা প্রসঙ্গে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ، عَنْ حَجَّاجٍ، قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، أَنَّهَا جَاءَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ لَيْسَ لِي شَيْءٌ إِلَّا مَا أَدْخَلَ عَلَيَّ الزُّبَيْرُ، فَهَلْ عَلَيَّ جُنَاحٌ فِي أَنْ أَرْضَخَ مِمَّا يُدْخِلُ عَلَيَّ؟ فَقَالَ: «ارْضَخِي مَا اسْتَطَعْتِ، وَلَا تُوكِي فَيُوكِيَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكِ»

বর্ণনাকারী আসমা বিন্‌ত আবূ বকর (রাঃ)

তিনি [একবার] নবী (ﷺ)-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রসূল! আমার কাছে তো [আমার স্বামী] যুবাইর (রাঃ)-এর দেওয়া কিছু [সম্পদ] ব্যতীত অন্য কিছু নেই। অতএব তার দেওয়া সম্পদ থেকে আমি কিছু দান করলে গুনাহ হবে কি? তিনি (ﷺ) বললেন, তুমি সাধ্যমত দান করবে এবং কৃপণতা করবে না; নয়তো আল্লাহ তা’আলাও তোমাকে প্রদান করা আটকে দেবেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18