যাকাত

২৩/৫৬. অধ্যায়ঃ

গোলামের দান-খয়রাত করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي بُرْدَةَ، قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ» قِيلَ: أَرَأَيْتَ إِنْ لَمْ يَجِدْهَا؟ قَالَ: «يَعْتَمِلُ بِيَدِهِ، فَيَنْفَعُ نَفْسَهُ، وَيَتَصَدَّقُ» قِيلَ: أَرَأَيْتَ إِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: «يُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ» قِيلَ: فَإِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: «يَأْمُرُ بِالْخَيْرِ» قِيلَ: أَرَأَيْتَ إِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: «يُمْسِكُ عَنِ الشَّرِّ، فَإِنَّهَا صَدَقَةٌ»

বর্ণনাকারী আবূ মূসা (রাঃ)

নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন : সদাকা করা প্রত্যেক মুসলিমের কর্তব্য। প্রশ্ন করা হল, যদি দান করার সামর্থ্য না থাকে? তিনি বললেন, সে নিজের হাতে কাজ করবে, অতঃপর তার দ্বারা সে নিজেও উপকৃত হবে এবং কিছু দান করবে। প্রশ্ন করা হল, যদি কেউ তা না করে? তিনি (ﷺ) বললেন, তাহলে সে নিরুপায় অভাবগ্রস্তকে সাহায্য করবে। জিজ্ঞেস করা হল, যদি তাতেও অক্ষম হয়? তিনি (ﷺ) বললেন, তাহলে সে সৎ কাজের আদেশ দেবে। প্রশ্ন করা হল যে, যদি তাও না করে? তিনি (ﷺ) বললেন, তাহলে সে অসৎকাজ থেকে বিরত থাকবে। সেটাই তার জন্য সদাকা স্বরূপ হবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18