যাকাত

২৩/২৭. অধ্যায়ঃ

মহান ও মহীয়ান আল্লাহর বাণী: "...এবং খারাপ বস্তু দান করার নিয়্যাত করো না...।” (সূরাহ্ আল বাক্বারাহ্ ২: ২৬৭)

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْجَلِيلِ بْنُ حُمَيْدٍ الْيَحْصَبِيُّ، أَنَّ ابْنَ شِهَابٍ، حَدَّثَهُ، قَالَ: حَدَّثَنِي أَبُو أُمَامَةَ بْنُ سَهْلِ بْنِ حُنَيْفٍ، فِي الْآيَةِ الَّتِي قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ} [البقرة: 267]، قَالَ: هُوَ الْجُعْرُورُ وَلَوْنُ حُبَيْقٍ «فَنَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُؤْخَذَ فِي الصَّدَقَةِ الرُّذَالَةُ»

বর্ণনাকারী আবু উমামা ইব্‌ন সাহল (রাঃ)

মহান ও মহীয়ান আল্লাহর বাণী: "এবং খারাপ বস্তু দান করার নিয়ত করো না"- (সূরা আল বাকারা ২:২৬৭)এর ব্যাখ্যায় তিনি বলেছেন, তা হলো জুআরুর এবং লাওন হুবায়ক (দুপ্রকার নিম্নমানের খেজুর)। রাসূলুল্লাহ (ﷺ) যাকাত গ্রহণের সময় খারাপ বস্তু নিতে নিষেধ করেছেন।

[১] তোমাদের উপার্জিত ধন-সম্পদ (শস্য ইত্যাদি) হতে তার উত্তম অংশ আল্লাহ্‌র পথে ব্যয় করবে এবং তার নিকৃষ্ট অংশ ব্যয় করার সংকল্প করবে না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18