সাওম [রোযা]

২২/৮৪. অধ্যায়ঃ

মাসে তিনদিন সওম পালন করা প্রসঙ্গে মূসা ইবনু ত্বলহাহ্ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের বর্ণনায় পার্থক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا الْمُعَافَى بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَعْنٍ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ: أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَرْنَبٍ، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَدَّ يَدَهُ إِلَيْهَا، فَقَالَ الَّذِي جَاءَ بِهَا: إِنِّي رَأَيْتُ بِهَا دَمًا، فَكَفَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ، وَأَمَرَ الْقَوْمَ أَنْ يَأْكُلُوا، وَكَانَ فِي الْقَوْمِ رَجُلٌ مُنْتَبِذٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لَكَ؟»، قَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَهَلَّا ثَلَاثَ الْبِيضِ: ثَلَاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ، وَخَمْسَ عَشْرَةَ "

বর্ণনাকারী মূসা ইব্ন তালহা (রাঃ)

জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে একটি খরগোশ নিয়ে এলো। নবী (ﷺ) তার দিকে হাত বাড়িয়ে দিলেন। তখন বাহক বলল, আমি এর সাথে রক্ত দেখেছি।রাসূলুল্লাহ (ﷺ) হাত গুটিয়ে নিলেন এবং সাহাবীদের খেতে নির্দেশ দিলেন। উপস্থিত সাহাবীদের মধ্যে একজন পাশে বসা ছিল। নবী (ﷺ) বললেন, তোমার কি হল? সে বলল, আমি সাওম পালন করছি। নবী (ﷺ) তাকে বললেন, কেন তুমি আইয়্যামে বীজের তিনদিনের সাওম কর না। অর্থাৎ তের, চৌদ্দ এবং পনের তারিখের সাওম।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18