সাওম [রোযা]
২২/৮৩. অধ্যায়ঃ
প্রত্যেক মাসে তিনদিন সওম কিভাবে পালন করবে এবং এ বিষয়ে রিওয়ায়াতকারীদের বর্ণনার পার্থক্য।
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ الْحَسَنِ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ صِيَامُ الدَّهْرِ، وَأَيَّامُ الْبِيضِ صَبِيحَةَ ثَلَاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ، وَخَمْسَ عَشْرَةَ»
বর্ণনাকারী জারীর ইব্ন আব্দুল্লাহ (রাঃ)
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: প্রতি মাসের তিন দিন সাওম পালন করা সারা বছর সাওম পালন করার সমতুল্য। আর তা হল আইয়্যামে বীজ, অর্থাৎ তেরো, চৌদ্দ ও পনেরো তারিখ।