সাওম [রোযা]

২২/৭৮. অধ্যায়ঃ

মাসে দশদিন সওম পালন করা এবং এ বিষয়ে 'আবদুল্লাহ ইবনু 'আম্র (রাঃ)-এর হাদীস বর্ণনাকারীদের বর্ণনায় শব্দগত পার্থক্য

সুনানে নাসাঈ

خْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي الْعَبَّاسِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأِ الْقُرْآنَ فِي شَهْرٍ»، قُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، فَلَمْ أَزَلْ أَطْلُبُ إِلَيْهِ حَتَّى قَالَ: «فِي خَمْسَةِ أَيَّامٍ»، وَقَالَ: «صُمْ ثَلَاثَةَ أَيَّامٍ مِنَ الشَّهْرِ»، قُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكِ، فَلَمْ أَزَلْ أَطْلُبُ إِلَيْهِ حَتَّى قَالَ: «صُمْ أَحَبَّ الصِّيَامِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ صَوْمَ دَاوُدَ، كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا»

বর্ণনাকারী আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর (রাঃ)

আমাকে রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি মাসে একবার কুরআন খতম কর। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সামর্থ্য রাখি। আমি তাঁর কাছে আরো বাড়ানোর আবেদন করতে থাকলে শেষ পর্যন্ত তিনি আমাকে পাঁচ দিনে কুরআন খতম করতে বললেন। তিনি (ﷺ) আরো বললেন, তুমি মাসে তিনদিন সাওম পালন কর। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সামর্থ্য রাখি। আমি তাঁর কাছে আরো বাড়ানোর আবেদন করতে থাকলে শেষ পর্যন্ত তিনি আমাকে আল্লাহ তা’আলার নিকট সর্বোত্তম সাওম দাউদ (আঃ)-এর সাওম পালন করতে বললেন। তিনি একদিন সাওম পালন করতেন এবং একদিন সাওম ত্যাগ করতেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18