সাওম [রোযা]

২২/৭৫. অধ্যায়ঃ

পুরো বছরের দুই-তৃতীয়াংশকাল সওম পালন করা এবং এ বিষয়ে রিওয়ায়াতে বর্ণনাকারীদের ইখতিলাফ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الْأَعْمَشِ، عَنْ أَبِي عَمَّارٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: قِيلَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: رَجُلٌ يَصُومُ الدَّهْرَ، قَالَ: «وَدِدْتُ أَنَّهُ لَمْ يَطْعَمِ الدَّهْرَ»، قَالُوا: فَثُلُثَيْهِ، قَالَ: «أَكْثَرَ»، قَالُوا: فَنِصْفَهُ، قَالَ: «أَكْثَرَ»، ثُمَّ قَالَ: «أَلَا أُخْبِرُكُمْ بِمَا يُذْهِبُ وَحَرَ الصَّدْرِ؟ صَوْمُ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ»

বর্ণনাকারী মুহাম্মদ ইব্‌ন বাশ্‌শার (রহঃ)

নবী (ﷺ)-কে বলা হল যে, এক ব্যক্তি সর্বদা সিয়াম পালন করে। তিনি (ﷺ) বললেন : আমার মনে চায় সে যেন কখনো কিছু না খায় (ভর্ৎসনা স্বরূপ)। লোকেরা বলল, তাহলে বছরের দুই-তৃতীয়াংশ সিয়াম পালন করবে? তিনি (ﷺ) বললেন, তাও বেশি। লোকেরা বলল, তাহলে সারা বছরের অর্ধেক? তিনি (ﷺ) বললেন, তাও বেশি।অতঃপর তিনি (ﷺ) বললেন, আমি কি তোমাদের অন্তরের কুমন্ত্রণা দূর করার আমল সম্পর্কে অবহিত করব না? তা হল প্রতি মাসের তিনদিন সিয়াম পালন করা।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18