সাওম [রোযা]

২২/৬৫. অধ্যায়ঃ

রমাযান মাসে যখন ঋতুবতী মহিলা পবিত্র হবে বা মুসাফির [বাড়ীতে] ফিরবে তারা কি ঐ দিনের অবশিষ্ট সময় সওম পালন করবে?

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ أَبُو حَصِينٍ، قَالَ: حَدَّثَنَا عَبْثَرٌ، قَالَ: حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ صَيْفِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ: «أَمِنْكُمْ أَحَدٌ أَكَلَ الْيَوْمَ؟» فَقَالُوا: مِنَّا مَنْ صَامَ، وَمِنَّا مَنْ لَمْ يَصُمْ، قَالَ: «فَأَتِمُّوا بَقِيَّةَ يَوْمِكُمْ، وَابْعَثُوا إِلَى أَهْلِ الْعَرُوضِ، فَلْيُتِمُّوا بَقِيَّةَ يَوْمِهِمْ»

বর্ণনাকারী মুহাম্মাদ ইব্‌ন সায়ফী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) আশূরার দিন জিজ্ঞেস করলেন, আজ কি তোমরা কেউ কিছু খেয়েছ? তারা বললেন, আমাদের কেউ কেউ সাওম পালন করছে আর কেউ কেউ সাওম পালন করেনি। এ কথা শুনে তিনি (ﷺ) বললেন, তাহলে তোমরা অবশিষ্ট দিন পূর্ণ করে ফেল [না খেয়ে থাক]। আর মক্কা ও মাদিনার আশেপাশে সংবাদ পাঠাও যাতে তারা তাদের দিনের অবশিষ্টাংশ পূর্ণ করে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18