সাওম [রোযা]

২২/৬২. অধ্যায়ঃ

গর্ভবতা এবং স্তন্য দানকারিণী মহিলা থেকে সওমকে অব্যাহত করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ وُهَيْبِ بْنِ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَوَادَةَ الْقُشَيْرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَجُلٌ مِنْهُمْ أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ وَهُوَ يَتَغَدَّى، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلُمَّ إِلَى الْغَدَاءِ»، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَضَعَ لِلْمُسَافِرِ الصَّوْمَ وَشَطْرَ الصَّلَاةِ، وَعَنِ الْحُبْلَى وَالْمُرْضِعِ»

বর্ণনাকারী আনাস ইব্‌ন মালিক (রাঃ)

সাহাবীদের এক লোক নবী (ﷺ)-এর কাছে মদিনায় এলেন। তখন তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। নবী (ﷺ) তাঁকে বললেন, খেতে এসো। তিনি বললেন: আমি তো সাওম পালন করছি। নবী (ﷺ) তাকে বললেন, মহান ও মহীয়ান আল্লাহ মুসাফির, গর্ভবতী এবং স্তন্যদানকারিণী মহিলার ওপর থেকে সাওমকে মূলতবি করেছেন এবং অর্ধেক সালাত রহিত করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18