সাওম [রোযা]
২২/৫৯. অধ্যায়ঃ
এ প্রসঙ্গে আবূ নাযরাহ্ আল মুনযির ইবনু মালিক ইবনু কুতা'আহ্ হতে বর্ণিত হাদীসে পার্থক্যের উল্লেখ
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا سَعِيدُ بْنُ يَعْقُوبَ الطَّالْقَانِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ الْوَاسِطِيُّ، عَنْ أَبِي مَسْلَمَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: «كُنَّا نُسَافِرُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمِنَّا الصَّائِمُ وَمِنَّا الْمُفْطِرُ، وَلَا يَعِيبُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ، وَلَا يَعِيبُ الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ»
বর্ণনাকারী আবূ সাঈদ (রাঃ)
আমরা একবার নবী (ﷺ)-এর সাথে সফর করছিলাম। আমাদের মধ্যে কতক সায়িম ছিলেন আর কতক সাওম ভঙ্গকারী ছিলেন। আমাদের সাওম পালনকারীরা সাওম ভঙ্গকারীদের ভর্ৎসনা করেননি কিংবা সাওম ভঙ্গকারীরা সাওম পালনকারীদের ভর্ৎসনা করেননি।