সাওম [রোযা]
২২/৫২. অধ্যায়ঃ
সফর অবস্থায় সওম পালনকারীর ওপর সওম ভঙ্গকারীর ফাযীলাত
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ الْأَحْوَلُ، عَنْ مُوَرِّقٍ الْعِجْلِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ، فَمِنَّا الصَّائِمُ وَمِنَّا الْمُفْطِرُ، فَنَزَلْنَا فِي يَوْمٍ حَارٍّ وَاتَّخَذْنَا ظِلَالًا، فَسَقَطَ الصُّوَّامُ، وَقَامَ الْمُفْطِرُونَ فَسَقَوْا الرِّكَابَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَهَبَ الْمُفْطِرُونَ الْيَوْمَ بِالْأَجْرِ»
বর্ণনাকারী আনাস ইব্ন মালিক (রাঃ)
আমরা এক সফরে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। আমাদের মধ্যে কিছু সায়িম ব্যক্তিও ছিলেন আর কিছু সাওম ভঙ্গকারী লোকও ছিলেন। একদিন গরম পড়লে আমরা একটি ছায়াযুক্ত স্থানে উপনীত হলাম; সায়িম ব্যক্তিরা বিশ্রাম নিতে লাগলেন আর সাওম ভঙ্গকারীরা সাওয়ারী উটগুলোকে পানি পান করাতে লাগলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আজ তো সাওম ভঙ্গকারীরা সমুদয় সওয়াব নিয়ে গেল।