সাওম [রোযা]

২২/৫০. অধ্যায়ঃ

মুসাফিরকে সওম থেকে অব্যাহতি দেয়া এবং 'আম্র ইবনু উমাইয়্যাহ্ থেকে আওযা'ঈ কর্তৃক রিওয়ায়াত বর্ণনায় সানাদের ভিন্নতা

সুনানে নাসাঈ

أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو قِلَابَةَ، قَالَ: حَدَّثَنِي جَعْفَرُ بْنُ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيُّ، عَنْ أَبِيهِ، قَالَ: قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا تَنْتَظِرُ الْغَدَاءَ يَا أَبَا أُمَيَّةَ؟» قُلْتُ: إِنِّي صَائِمٌ، فَقَالَ: " تَعَالَ أُخْبِرْكَ عَنِ الْمُسَافِرِ: إِنَّ اللَّهَ وَضَعَ عَنْهُ الصِّيَامَ وَنِصْفَ الصَّلَاةِ "

বর্ণনাকারী আমর (রাঃ)

আমি একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হাজির হলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, হে আবু উমাইয়্যাহ! তুমি কি দুপুরের খাবার পর্যন্ত অপেক্ষা করবে না? আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি সাওম পালন করছি। তিনি (ﷺ) বললেন, এসো আমার কাছে এসো। আমি তোমাকে মুসাফিরের হুকুম সম্পর্কে জানিয়ে দেই। আল্লাহ তা’আলা মুসাফির থেকে সাওমকে অব্যাহতি দিয়েছেন এবং অর্ধেক সালাত রহিত করে দিয়েছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18