সাওম [রোযা]

২২/৪৩. অধ্যায়ঃ

সওম পালনকারীর ফাযীলাত সম্পর্কে আবু উমামাহ্ (রাঃ)-এর হাদীসে মুহাম্মাদ ইবনু আবূ ইয়া'কূব (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের বর্ণনা পার্থক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْآدَمِيُّ، قَالَ: حَدَّثَنَا مَعْنٌ، عَنْ خَارِجَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الصِّيَامُ جُنَّةٌ مِنَ النَّارِ، فَمَنْ أَصْبَحَ صَائِمًا، فَلَا يَجْهَلْ يَوْمَئِذٍ، وَإِنِ امْرُؤٌ جَهِلَ عَلَيْهِ فَلَا يَشْتُمْهُ وَلَا يَسُبَّهُ، وَلْيَقُلْ إِنِّي صَائِمٌ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: সাওম জাহান্নামের আগুনের ঢালস্বরূপ। তাই যে ব্যক্তি সাওম পালনরত অবস্থায় সকাল করে, সে যেন অজ্ঞ ব্যক্তির মতো আচরণ না করে। অন্য কেউ যদি তার সাথে অজ্ঞতার আচরণ করে, তবে সে যেন তার সাথে অশ্লীল বাক্য ব্যবহার না করে এবং গালি না দেয়। বরং সে যেন বলে, আমি সাওম পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে মুহাম্মাদ (ﷺ)-এর প্রাণ, সাওম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়ে অধিক পছন্দনীয়।

হাদিস নং
২২৩৪
অধ্যায়
সাওম [রোযা]
অধ্যায়
সওম পালনকারীর ফাযীলাত সম্পর্কে আবু উমামাহ্ (রাঃ)-এর হাদীসে মুহাম্মাদ ইবনু আবূ ইয়া'কূব (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের বর্ণনা পার্থক্য
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18