সাওম [রোযা]
২২/৩৪. অধ্যায়ঃ
এ প্রসঙ্গে মুহাম্মাদ ইবনু ইবরাহীম (রহিমাহুল্লাহ) সূত্রে হাদীস বর্ণনায় পার্থক্য
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا النَّضْرُ، قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ تَوْبَةَ الْعَنْبَرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصِلُ شَعْبَانَ بِرَمَضَانَ»
বর্ণনাকারী উম্মে সালামা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সাওম পালনসহ শা‘বান মাসকে রমাদান মাসের সাথে মিলাতেন।