পবিত্রতা

১/১৩৬. অধ্যায়ঃ

ইস্তিহাযায় আক্রান্ত নারীর গোসল

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ امْرَأَةً مُسْتَحَاضَةً عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِيلَ لَهَا: «أَنَّهُ عِرْقٌ عَانِدٌ، فَأُمِرَتْ أَنْ تُؤَخِّرَ الظُّهْرَ وَتُعَجِّلَ الْعَصْرَ وَتَغْتَسِلَ لَهُمَا غُسْلًا وَاحِدًا، وَتُؤَخِّرَ الْمَغْرِبَ وَتُعَجِّلَ الْعِشَاءَ وَتَغْتَسِلَ لَهُمَا غُسْلًا وَاحِدًا، وَتَغْتَسِلَ لِصَلَاةِ الصُّبْحِ غُسْلًا وَاحِدًا»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে একজন ইস্তিহাযাগ্রস্ত নারীকে বলা হয়েছিল যে, এটা একটি অবাধ্য শিরামাত্র যার রক্ত বন্ধ হয় না। তাকে আদেশ করা হয়েছিল, সে যেন যুহর সালাতকে পিছিয়ে নেয় এবং আসর সালাতকে এগিয়ে এক সাথে আদায় করে এবং উভয় সালাতের জন্যে একবারই গোসল করে এবং মাগরিব পিছিয়ে নিয়ে এবং ইশাকে এগিয়ে এনে এক সাথে আদায় করে এবং এ দুই সালাতের জন্যে একবারই গোসল করে। আর ফজরের সালাতের জন্যে একবার গোসল করে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18