পবিত্রতা

১/১৩৫. অধ্যায়ঃ

আক্বরা (হায়য) সম্পর্কিত বর্ণনা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عَبْدَةُ وَوَكِيعٌ وَأَبُو مُعَاوِيَةَ قَالُوا: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلَا أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلَاةَ؟ قَالَ: «لَا. إِنَّمَا ذَلِكَ عِرْقٌ وَلَيْسَ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلَاةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

ফাতিমা বিনতু আবু হুবাইশ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললেন, আমি একজন ইস্তিহাযায় আক্রান্ত মহিলা; আমি পবিত্র হই না। এমতাবস্থায় আমি কি সালাত ত্যাগ করব? তিনি (ﷺ) বললেন, না, এটা হায়েয নয়। এটা একটি শিরার রক্ত মাত্র। যখন তোমার হায়েয শুরু হবে তখন সালাত ছেড়ে দিবে। যখন তা চলে যায় তখন রক্ত ধুয়ে সালাত আদায় করবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18