সাওম [রোযা]

২২/১১. অধ্যায়ঃ

'উবায়দুল্লাহ ইবনু 'উমার (রাঃ)-এর এ হাদীসের মতভেদ প্রসঙ্গে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَصُومُوا حَتَّى تَرَوْهُ، وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ»

বর্ণনাকারী ইব্‌ন উমর (রাঃ)

নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: যতক্ষণ পর্যন্ত [রমজানের] চাঁদ দেখতে না পাও তোমরা সাওম পালন করবে না এবং যতক্ষণ পর্যন্ত [শাওয়ালের] চাঁদ দেখতে না পাও তোমরা সাওম ভঙ্গ করবে না। হ্যাঁ, যদি তোমাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকে তবে তোমরা মাস পূর্ণ করবে [ত্রিশ দিন পূর্ণ করবে]।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18