সাওম [রোযা]
২২/৬. অধ্যায়ঃ
রমাযান মাসকে শুধু রমাযান বলার অনুমতি প্রসঙ্গ
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ يَزِيدَ بْنِ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبٌ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يُخْبِرُنَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِامْرَأَةٍ مِنَ الْأَنْصَارِ: «إِذَا كَانَ رَمَضَانُ فَاعْتَمِرِي فِيهِ، فَإِنَّ عُمْرَةً فِيهِ تَعْدِلُ حَجَّةً»
বর্ণনাকারী ইব্ন আব্বাস (রাঃ)
ইবন আব্বাস (রাঃ) বলেন, রসূলুল্লাহ (ﷺ) একজন আনসারী মহিলাকে বলেছিলেন, যখন রমজান এসে যাবে তখন তুমি একটি উমরাহ আদায় করবে। কেননা রমজানের একটি উমরাহ একটি হজ্জের সমান।