তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ

২০/৬০. অধ্যায়ঃ

ফাজরের দু' রাক্'আত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি'-এর ওপর মতানৈক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ، عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ، قَالَتْ: «كَانَ يُصَلِّي ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً، يُصَلِّي ثَمَانَ رَكَعَاتٍ، ثُمَّ يُوتِرُ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ، فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ فَرَكَعَ، وَيُصَلِّي رَكْعَتَيْنِ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ فِي صَلَاةِ الصُّبْحِ»

বর্ণনাকারী আবূ সালমা (রাঃ)

তিনি আয়িশা (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর রাতের সালাত সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন- রাসূলুল্লাহ (ﷺ) তের রাকাত সালাত আদায় করতেন। প্রথমে আট রাকাত সালাত আদায় করতেন।তারপর বিতরের সালাত আদায় করতেন। অতঃপর বসা অবস্থায় দুই রাকাত সালাত আদায় করতেন। যখন রুকুতে যাওয়ার মনস্থ করতেন দাঁড়িয়ে যেতেন। অতঃপর রুকুতে যেতেন। আর ফজরের আজান এবং ইকামাতের মধ্যবর্তী সময়ে দুই রাকাত সুন্নত আদায় করতেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18