তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ
২০/৬০. অধ্যায়ঃ
ফাজরের দু' রাক্'আত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি'-এর ওপর মতানৈক্য
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَتْنِي أُخْتِي حَفْصَةُ، أَنَّهُ «كَانَ يُصَلِّي قَبْلَ الْفَجْرِ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ»
বর্ণনাকারী আব্দুল্লাহ ইব্ন উমর (রাঃ)
আমাকে আমার বোন হাফসা (রাঃ) বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) ফজরের ফরজ সালাতের আগে সংক্ষিপ্তভাবে দু রাকাত সুন্নাত আদায় করতেন।