তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ
২০/৫৯. অধ্যায়ঃ
তাহাজ্জুদ সলাত পরিত্যাগকারীর নিন্দা প্রসঙ্গে
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَكُنْ مِثْلَ فُلَانٍ كَانَ يَقُومُ اللَّيْلَ فَتَرَكَ قِيَامَ اللَّيْلِ»
বর্ণনাকারী আব্দুল্লাহ ইব্ন আমর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেন, “তুমি অমুক ব্যক্তির মতো হবে না, যে রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতো পরে তা ছেড়ে দিয়েছে।”