তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ

২০/৫৪. অধ্যায়ঃ

বিত্রের সলাত শেষে তাসবীহ পাঠ করা এবং হাদীস বর্ণনায় সুফইয়ান-এর ওপর মতানৈক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا قَاسِمٌ، عَنْ سُفْيَانَ، عَنْ زُبَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَيَقُولُ بَعْدَ مَا يُسَلِّمُ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثَ مَرَّاتٍ يَرْفَعُ بِهَا صَوْتَهُ

বর্ণনাকারী ইব্‌ন আবযা (রাঃ)

নবী (ﷺ) “সাব্বিহিস্মা রব্বিকাল আ'লা-" (৮৭. সূরা আল আ'লা), "কুল ইয়া- আইয়্যুহাল কাফিরুন” (১০৯. সূরা আল কাফিরুন) এবং "কুল হুওয়াল্লাহু আহাদ" (১১২. সূরা আল ইখলাস) দ্বারা বিতরের সালাত আদায় করতেন এবং সালাম ফিরানোর পর তিনবার উচ্চৈঃস্বরে “সুবহানাল মালিকিল কুদ্দুস” বলতেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18