তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ

২০/৫০. অধ্যায়ঃ

কৃতাদাহ্ সূত্রে বর্ণিত হাদীসে শু'বাহ্ (রহ.)-এর ওপর মতানৈক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، فَإِذَا فَرَغَ قَالَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثًا وَيَمُدُّ فِي الثَّالِثَةِ

বর্ণনাকারী আব্দুর রহমান ইব্‌ন আবযা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি “সাব্বিহিস্মা রব্বিকাল আ'লা" (সূরা আল আ'লা), "কুল ইয়া-আইয়ুহাল কাফিরূন" (সূরা আল কাফিরূন) এবং "কুল হুওয়াল্লাহু আহাদ" (সূরা আল ইখলাস) দ্বারা বিতরের সালাত আদায় করতেন। যখন সালাত থেকে অবসর হয়ে যেতেন তখন তিনবার "সুবহানাল মালিকিল কুদ্দুস” বলতেন এবং তৃতীয়বারে দীর্ঘ করতেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18