তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ

২০/৪২. অধ্যায়ঃ

সাত রাক'আত বিত্র কিভাবে আদায় করবে?

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَوْتَرَ بِتِسْعِ رَكَعَاتٍ لَمْ يَقْعُدْ إِلَّا فِي الثَّامِنَةِ، فَيَحْمَدُ اللَّهَ وَيَذْكُرُهُ وَيَدْعُو، ثُمَّ يَنْهَضُ وَلَا يُسَلِّمُ، ثُمَّ يُصَلِّي التَّاسِعَةَ، فَيَجْلِسُ فَيَذْكُرُ اللَّهَ عَزَّ وَجَلَّ وَيَدْعُو، ثُمَّ يُسَلِّمُ تَسْلِيمَةً يُسْمِعُنَا، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ، فَلَمَّا كَبِرَ وَضَعُفَ أَوْتَرَ بِسَبْعِ رَكَعَاتٍ لَا يَقْعُدُ إِلَّا فِي السَّادِسَةِ، ثُمَّ يَنْهَضُ وَلَا يُسَلِّمُ، فَيُصَلِّي السَّابِعَةَ ثُمَّ يُسَلِّمُ تَسْلِيمَةً، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) যখন নয় রাকাত বিতর আদায় করতেন, কেবলমাত্র অষ্টম রাকাতেই বসতেন এবং আল্লাহ তা’আলার প্রশংসা এবং জিকির করতেন আর দোয়া করতেন। অতঃপর উঠে যেতেন এবং সালাম ফেরাতেন না। অতঃপর নবম রাকাত আদায় করতেন এবং বসে যেতেন ও আল্লাহ তা’আলার জিকির করতেন আর দোয়া করতেন। অতঃপর এমনভাবে সালাম ফেরাতেন যা আমরা শুনতে পেতাম। অতঃপর বসা অবস্থায় আরো দুই রাকাত সালাত আদায় করতেন।যখন তাঁর বয়স বেড়ে গেল এবং দুর্বলতা এসে গেল তখন সাত রাকাত বিতর আদায় করতেন, শুধুমাত্র ষষ্ঠ রাকাতেই বসতেন। এরপর উঠে যেতেন সালাম ফেরাতেন না। এরপর সপ্তম রাকাত আদায় করতেন। এরপর সালাম ফেরাতেন, এরপর বসা অবস্থায় আরো দুই রাকাত সালাত আদায় করতেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18