তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ
২০/৪০. অধ্যায়ঃ
বিতর সলাত সম্পর্কে আবু আইয়ূব-এর হাদীসে বর্ণনায় যুহরী'র ওপর মতানৈক্য
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ بْنِ مَزْيَدٍ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي الزُّهْرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَطَاءُ بْنُ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْوِتْرُ حَقٌّ، فَمَنْ شَاءَ أَوْتَرَ بِخَمْسٍ، وَمَنْ شَاءَ أَوْتَرَ بِثَلَاثٍ، وَمَنْ شَاءَ أَوْتَرَ بِوَاحِدَةٍ»
বর্ণনাকারী আবূ আইয়ূব (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : বিতরের সালাত সত্য। অতএব যে ইচ্ছা করে সে পাঁচ রাকাত বিতর আদায় করবে আর যে ইচ্ছা করে সে তিন রাকাত বিতর আদায় করবে আর যে ইচ্ছা করে সে এক রাকাত বিতর আদায় করবে।