তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ

২০/৩৯. অধ্যায়ঃ

বিত্রের সলাতের ব্যাপারে ইবনু 'আব্বাস (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীসে হাবীব ইবনু সাবিত-এর ওপর মতানৈক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّهْشَلِيُّ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَمَانَ رَكَعَاتٍ، وَيُوتِرُ بِثَلَاثٍ، وَيُصَلِّي رَكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ»، خَالَفَهُ عَمْرُو بْنُ مُرَّةَ، فَرَوَاهُ عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ، عَنْ أُمِّ سَلَمَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ---[حكم الألباني] صحيح لغيره

বর্ণনাকারী ইব্‌ন আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) রাতে আট রাকাত (তাহাজ্জুদ) সালাত আদায় করতেন এবং তিন রাকাত বিতর সালাত আদায় করতেন এবং ফজরের ফরজ সালাতের আগে দুই রাকাত (সুন্নত) সালাত আদায় করতেন।এ হাদিস বর্ণনার ক্ষেত্রে আমর ইবন মুররাহ হাবীব ইবনে আবু সাবিতের বিরোধিতা করেছেন। তিনি হাদিসটি ইয়াহিয়া সূত্রে উম্মু সালামা বরাতে নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18