তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ

২০/৩৮. অধ্যায়ঃ

বিত্র সলাত সম্পর্কে সা'ঈদ ইবনু জুবায়র (রাঃ) কর্তৃক ইবনু 'আব্বাস থেকে বর্ণিত হাদীসে আবু ইসহাকের ওপর মতানৈক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِثَلَاثٍ، يَقْرَأُ فِي الْأُولَى بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَفِي الثَّانِيَةِ بِقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَفِي الثَّالِثَةِ بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ» أَوْقَفَهُ زُهَيْرٌ

বর্ণনাকারী ইব্‌ন আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) তিন রাকাত বিতরের সালাত আদায় করতেন। প্রথম রাকাত "সাব্বিহিসমা রব্বিকাল আ'লা-" (৮৭. সূরা আল-আ'লা), দ্বিতীয় রাকাত "কুল ইয়া- আইয়্যুহাল কাফিরুন" (১০৯. সূরা আল-কাফিরুন) এবং তৃতীয় রাকাত "কুল হুওয়াল্লাহু আহাদ" (১১২. সূরা আল-ইখলাস) তিলাওয়াত করতেন। যুহাইর (রহঃ) এটি মাওকুফ হিসেবে বর্ণনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18