তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ
২০/৩১. অধ্যায়ঃ
ভোর হওয়ার পূর্বে বিতরের সলাত আদায় করার নির্দেশ
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا مُحَمَّدٌ وَهُوَ ابْنُ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ وَهُوَ ابْنُ سَلَّامِ بْنِ أَبِي سَلَّامٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو نَضْرَةَ الْعَوَقِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْوِتْرِ، فَقَالَ: «أَوْتِرُوا قَبْلَ الصُّبْحِ»
বর্ণনাকারী আবূ নাদ্রাহ আওয়াকি (রহঃ)
তিনি আবু সাঈদ আল খুদরি (রাঃ)-কে বলতে শুনেছেন- রাসূলুল্লাহ (ﷺ)-কে বিতরের সালাত সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, তোমরা ভোর হওয়ার আগেই বিতরের সালাত আদায় করে নিবে।