তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ

২০/২৬. অধ্যায়ঃ

রাতের সলাত কিভাবে আদায় করতে হবে?

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْهَيْثَمِ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ ابْنَ شِهَابٍ حَدَّثَهُ، أَنَّ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، وَحُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَاهُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: قَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ صَلَاةُ اللَّيْلِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خِفْتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ»

বর্ণনাকারী আব্দুল্লাহ ইব্‌ন উমর (রাঃ)

এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল! রাতের সালাত কিরূপে আদায় করতে হবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, রাতে সালাত দুই রাকাত, দুই রাকাত (করে আদায় করবে)। যখন তুমি সকাল হয়ে যাওয়ার ভয় করবে তখন এক রাকাত বিতর আদায় করে নিবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18