তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ

২০/২৬. অধ্যায়ঃ

রাতের সলাত কিভাবে আদায় করতে হবে?

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَعَبْدُ الرَّحْمَنِ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، أَنَّهُ سَمِعَ عَلِيًّا الْأَزْدِيَّ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلَاةُ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى»، أَبُو عَبْدِ الرَّحْمَنِ «هَذَا الْحَدِيثُ عِنْدِي خَطَأٌ وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ»

বর্ণনাকারী আলী আয্‌দী (রাঃ)

আখবারনা মুহাম্মাদ ইবন বশার (রহঃ) তিনি মুহাম্মাদ ইবন জাফার ও আবদুর রহমান (রহঃ) হতে, তাঁরা শু’বা (রহঃ) হতে, তিনি ইয়ালা ইবন আত্মা (রহঃ) হতে শুনেছেন। তিনি আলী আল আজদি (রাঃ) হতে শুনেছেন, তিনি ইবনু উমর (রাঃ)-কে বর্ণনা করতে শুনেছেন যে, নবী (ﷺ) বলেছেনঃ রাতের এবং দিনের সালাত দু’ রাকাত দু’ রাকাত করে আদায় করবে।আবূ আবদুর রহমান (নাসায়ী) (রহঃ) বলেন, অত্র হাদিস আমার ধারণা মতে ভুল। আল্লাহই ভালো জানেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18