তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ

২০/১৯. অধ্যায়ঃ

নাফ্ল সলাত বসে বসে আদায় করা এবং আবু ইসহাক্ব-এর বণনায় মতপার্থক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، «مَا مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى كَانَ أَكْثَرُ صَلَاتِهِ قَاعِدًا إِلَّا الْمَكْتُوبَةَ، وَكَانَ أَحَبُّ الْعَمَلِ إِلَيْهِ مَا دَاوَمَ عَلَيْهِ وَإِنْ قَلَّ»، خَالَفَهُ عُثْمَانُ بْنُ أَبِي سُلَيْمَانَ، فَرَوَاهُ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ

বর্ণনাকারী উম্মে সালামা (রাঃ)

ঐ সত্তার কসম যাঁর হাতে আমার প্রাণ, রাসূলুল্লাহ (ﷺ)-এর ইনতিকাল অবধি তাঁর বেশিরভাগ সালাত ছিল বসা অবস্থায় ফরজ সালাত ছাড়া। আর তাঁর কাছে সর্বাধিক প্রিয় আমল ছিল যা সর্বদা করা হত যদিও তা পরিমাণে অল্পই হোক না কেন। উসমান ইবন আবু সুলায়মান আবু ইসহাকের বিরোধিতা করে হাদিসটি আবু সালামা সূত্রে আয়িশা (রাঃ) হতে বর্ণনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18