তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ

২০/১৯. অধ্যায়ঃ

নাফ্ল সলাত বসে বসে আদায় করা এবং আবু ইসহাক্ব-এর বণনায় মতপার্থক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، عَنْ حَدِيثِ أَبِي عَاصِمٍ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ، قَالَ: حَدَّثَنِي أَبُو إِسْحَقَ، عَنْ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْتَنِعُ مِنْ وَجْهِي وَهُوَ صَائِمٌ، وَمَا مَاتَ حَتَّى كَانَ أَكْثَرُ صَلَاتِهِ قَاعِدًا، ثُمَّ ذَكَرَتْ كَلِمَةً مَعْنَاهَا إِلَّا الْمَكْتُوبَةَ، وَكَانَ أَحَبُّ الْعَمَلِ إِلَيْهِ مَا دَامَ عَلَيْهِ الْإِنْسَانُ وَإِنْ كَانَ يَسِيرًا»، خَالَفَهُ يُونُسُ، رَوَاهُ عَنْ أَبِي إِسْحَقَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ أُمِّ سَلَمَةَ---[حكم الألباني] صحيح لغيره

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) সিয়াম পালন অবস্থায় আমার মুখে চুমু খাওয়া হতে বিরত থাকতেন না। আর মৃত্যু অবধি তাঁর বেশিরভাগ (নফল) সালাতই ছিল বসা অবস্থায়। তারপর তিনি আরও একটি বাক্য উচ্চারণ করেছিলেন, যার অর্থ দাঁড়ায় ফরজ সালাত ব্যতীত। আর তাঁর কাছে সর্বাধিক প্রিয় আমল ছিল যা মানুষ সব সময় করতে থাকে; যদিও তা পরিমাণে অল্পই হোক না কেন। এ হাদীস বর্ণনায় ইউনুস আবু যায়িদাহ-এর সাথে মতের বিপরীত করেছেন। তিনি হাদীসটি আবু ইসহাক সূত্রে আসওয়াদ-এর বরাতে উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18