তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ
২০/১৮. অধ্যায়ঃ
দাঁড়িয়ে সলাত শুরু করলে কি করবেন? 'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণনায় মতপার্থক্য
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ بُدَيْلٍ، وَأَيُّوبُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي لَيْلًا طَوِيلًا، فَإِذَا صَلَّى قَائِمًا رَكَعَ قَائِمًا، وَإِذَا صَلَّى قَاعِدًا رَكَعَ قَاعِدًا»
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) দীর্ঘ রাত পর্যন্ত সালাত আদায় করতেন। যখন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেন দাঁড়ানো অবস্থাতেই রুকু করতেন। আর যখন বসে সালাত আদায় করতেন, বসা অবস্থাতেই রুকু করতেন।