তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ
২০/১৭. অধ্যায়ঃ
সারারাত জাগরণ সম্পর্কে 'আয়িশাহ্ (রাঃ)-এর বর্ণনায় মতপার্থক্য
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي يَعْفُورٍ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: «كَانَ إِذَا دَخَلَتِ الْعَشْرُ أَحْيَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّيْلَ، وَأَيْقَظَ أَهْلَهُ، وَشَدَّ الْمِئْزَرَ»
বর্ণনাকারী মাসরুক (রাঃ)
আয়িশা (রাঃ) বলেছেন, যখন রমজানের শেষ দশদিন আসত তখন রাসূলুল্লাহ (ﷺ) রাতে ইবাদতের জন্য জাগতেন এবং তাঁর পরিবারবর্গকেও জাগাতেন আর লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন।