তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ

২০/১৪. অধ্যায়ঃ

আল্লাহর নাবী দাউদ (আঃ)-এর রাতের সলাতের বর্ণনা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ صِيَامُ دَاوُدَ عَلَيْهِ السَّلَامُ، كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، وَأَحَبُّ الصَّلَاةِ إِلَى اللَّهِ صَلَاةُ دَاوُدَ كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ، وَيَقُومُ ثُلُثَهُ، وَيَنَامُ سُدُسَهُ»

বর্ণনাকারী আমর ইব্‌ন আউস (রাঃ)

তিনি আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রাঃ)-কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম সিয়াম হলো দাউদ (আঃ)-এর সিয়াম। তিনি সিয়াম পালন করতেন একদিন এবং তা ভঙ্গ করতেন একদিন। আর আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম সালাত হলো দাউদ (আঃ)-এর সালাত; তিনি অর্ধেক রাত পর্যন্ত ঘুমাতেন, রাতের এক-তৃতীয়াংশ সময় সালাত আদায় করতেন। আবারো রাতের এক-ষষ্ঠমাংশ সময় নিদ্রা যেতেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18