তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ

২০/৬. অধ্যায়ঃ

রাতের সলাতের ফাযীলাত

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ جَعْفَرِ بْنِ أَبِي وَحْشِيَّةَ، أَنَّهُ سَمِعَ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ قِيَامُ اللَّيْلِ، وَأَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ الْمُحَرَّمُ»، «أَرْسَلَهُ شُعْبَةُ بْنُ الْحَجَّاجِ»---[حكم الألباني] صحيح لغيره

বর্ণনাকারী আবূ বিশ্‌র জা’ফর ইব্‌ন আবূ ওয়াহ্ শিয়্যাহ (রাঃ)

তিনি হুমায়দ ইবনে আবদুর রহমান (রাঃ)-কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো তাহাজ্জুদের সালাত। আর রমজানের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হলো মুহাররম মাসের সিয়াম (‘আশূরার রোযা)। শু’আবাহ্ ইবনে হজ্জাজ (রহঃ) উক্ত হাদিসকে সাহাবীর নাম উল্লেখ না করে বর্ণনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18