ভয়কালীন নামাজ

১৮/১. অধ্যায়ঃ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا أَبُو حَفْصٍ عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، فِي صَلَاةِ الْخَوْفِ، قَالَ: «يَقُومُ الْإِمَامُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ وَتَقُومُ طَائِفَةٌ مِنْهُمْ مَعَهُ وَطَائِفَةٌ قِبَلَ الْعَدُوِّ وَوُجُوهُهُمْ إِلَى الْعَدُوِّ، فَيَرْكَعُ بِهِمْ رَكْعَةً وَيَرْكَعُونَ لِأَنْفُسِهِمْ وَيَسْجُدُونَ سَجْدَتَيْنِ فِي مَكَانِهِمْ، وَيَذْهَبُونَ إِلَى مَقَامِ أُولَئِكَ وَيَجِيءُ أُولَئِكَ فَيَرْكَعُ بِهِمْ وَيَسْجُدُ بِهِمْ سَجْدَتَيْنِ، فَهِيَ لَهُ ثِنْتَانِ وَلَهُمْ وَاحِدَةٌ، ثُمَّ يَرْكَعُونَ رَكْعَةً رَكْعَةً، وَيَسْجُدُونَ سَجْدَتَيْنِ»

বর্ণনাকারী সহ্ল ইব্‌ন আবু হাছমা (রাঃ)

সাহল ইবন আবু হাসমা (রাঃ) হতে ভয়কালীন সালাত সম্পর্কে বর্ণিত। ইমাম কেবলামুখী হয়ে দাঁড়াবে এবং তাদের এক দল ইমামের সাথে দাঁড়াবে, আর এক দল শত্রুর সামনা-সামনি দাঁড়াবে এবং তাদের চেহারা থাকবে শত্রুর দিকে। ইমাম তাদের নিয়ে একটি রুকু করবেন এবং তাঁরা তাদের জন্য একটি রুকু করবে ও তারা দুটি সিজদা করবে তাদের স্থানে। অতঃপর এরা তাদের স্থানে চলে যাবে ও অন্যরা এসে যাবে। ইমাম তাদের নিয়ে রুকু করবে ও দুটি সিজদা করবে। অতএব ইমামের সালাত হবে দুই রাকাত আর তাদের হবে এক রাকাত। অতঃপর তারা একটি রুকু করবে ও দুটি সিজদা করবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18