ভয়কালীন নামাজ
১৮/১. অধ্যায়ঃ
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، وَإِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، وَاللَّفْظُ لَهُ، قَالَا: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَشْعَثَ، عَنْ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِالْقَوْمِ فِي الْخَوْفِ رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ صَلَّى بِالْقَوْمِ الْآخَرِينَ رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعًا»
বর্ণনাকারী আবূ বাকরা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একটি দল নিয়ে ভয়কালীন দু’ রাকাত সালাত আদায় করলেন। তারপর তিনি সালাম ফিরালেন। অন্য আর একটি দল নিয়েও দু’ রাকাত সালাত আদায় করলেন। অতঃপর তিনি সালাম ফিরালেন। অতএব নবী (ﷺ) চার রাকাত সালাত আদায় করলেন।