ভয়কালীন নামাজ
১৮/১. অধ্যায়ঃ
সুনানে নাসাঈ
أَخْبَرَنِي عِمْرَانُ بْنُ بَكَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُبَارَكِ، قَالَ: أَنْبَأَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ، عَنْ الْعَلَاءِ، وَأَبِي أَيُّوبَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: «صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ قَامَ فَكَبَّرَ، فَصَلَّى خَلْفَهُ طَائِفَةٌ مِنَّا وَطَائِفَةٌ مُوَاجِهَةَ الْعَدُوِّ، فَرَكَعَ بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَةً وَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ انْصَرَفُوا وَلَمْ يُسَلِّمُوا وَأَقْبَلُوا عَلَى الْعَدُوِّ، فَصَفُّوا مَكَانَهُمْ، وَجَاءَتِ الطَّائِفَةُ الْأُخْرَى فَصَفُّوا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى بِهِمْ رَكْعَةً وَسَجْدَتَيْنِ، ثُمَّ سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ أَتَمَّ رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ»، ثُمَّ قَامَتِ الطَّائِفَتَانِ فَصَلَّى كُلُّ إِنْسَانٍ مِنْهُمْ لِنَفْسِهِ رَكْعَةً وَسَجْدَتَيْنِ قَالَ أَبُو بَكْرِ بْنُ السُّنِّيِّ: «الزُّهْرِيُّ سَمِعَ مِنْ ابْنِ عُمَرَ حَدِيثَيْنِ وَلَمْ يَسْمَعْ هَذَا مِنْهُ»---[حكم الألباني] صحيح لغيره
বর্ণনাকারী আব্দুল্লাহ ইব্ন উমর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) (একবার) ভয়কালীন সালাত আদায় করলেন। তিনি দাঁড়ালেন ও তাকবির বললেন। তখন তাঁর পিছনে আমাদের একদল সালাত আদায় করল। আর অন্যদল শত্রুর মুখোমুখি। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁদের নিয়ে একটি রুকু ও দুটি সিজদা করলেন। তারপর তারা ফিরে গেল কিন্তু সালাম ফিরাল না ও শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে গেল। আর তাঁদের স্থানে কাতারবন্দী হয়ে গেল। আর দ্বিতীয় দল এসে গেল এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁদের নিয়ে একটি রুকু এবং দুটি সিজদা করলেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) সালাম ফিরালেন। ইত্যবসরে তিনি দুটি রুকু এবং চারটি সিজদা পূর্ণ করে ফেললেন। তারপর উভয় দল দাঁড়িয়ে গেল এবং তাঁদের প্রত্যেকে নিজেদের একটি একটি রুকু এবং দুটি সিজদা আদায় করে নিল।