জুমু'আ

১৪/২৭. অধ্যায়ঃ

ইমাম মিম্বারে থাকাবস্থায় মুসল্লীদের সম্বোধন করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُوسَى إِسْرَائِيلُ بْنُ مُوسَى، قَالَ: سَمِعْتُ الْحَسَنَ، يَقُولُ: سَمِعْتُ أَبَا بَكْرَةَ، يَقُولُ: لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ وَالْحَسَنُ مَعَهُ وَهُوَ يُقْبِلُ عَلَى النَّاسِ مَرَّةً وَعَلَيْهِ مَرَّةً، وَيَقُولُ: «إِنَّ ابْنِي هَذَا سَيِّدٌ، وَلَعَلَّ اللَّهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ مِنَ الْمُسْلِمِينَ عَظِيمَتَيْنِ»

বর্ণনাকারী আবূ বাকরা (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মিম্বারের উপর দেখেছি এবং হাসান (রাঃ) তাঁর সাথে ছিলেন। তিনি একবার লোকেদের দিকে তাকাচ্ছিলেন, আর একবার হাসান (রাঃ)-এর দিকে তাকাচ্ছিলেন এবং বলছিলেন, নিশ্চয়ই আমার এ দৌহিত্র সরদার হবে এবং সম্ভবত আল্লাহ তা‘আলা তাকে দিয়ে মুসলিমদের দুইটি বড় দলের মধ্যে সন্ধি স্থাপন করাবেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18