সাহু
১৩/৯৯. অধ্যায়ঃ
সালাম ফিরানোর পর ইমামের তাঁর সলাতের স্থানে বসে থাকা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، وَذَكَرَ آخَرَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ: قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ: كُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ، «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الْفَجْرَ جَلَسَ فِي مُصَلَّاهُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، فَيَتَحَدَّثُ أَصْحَابُهُ يَذْكُرُونَ حَدِيثَ الْجَاهِلِيَّةِ، وَيُنْشِدُونَ الشِّعْرَ وَيَضْحَكُونَ، وَيَتَبَسَّمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
বর্ণনাকারী সিমাক ইব্ন হার্ব (রহঃ)
আমি জাবির ইবন সামুরা (রাঃ)-কে বললাম, আপনি তো রসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ওঠাবসা করতেন? তিনি বললেন, হ্যাঁ; রসূলুল্লাহ (ﷺ) যখন ফজরের সালাত আদায় করতেন, তাঁর সালাতের জায়গায় সূর্যোদয় পর্যন্ত বসে থাকতেন। তখন তাঁর সাহাবীদের সাথে কথাবার্তা বলতেন, তাঁরা জাহিলি যুগের ঘটনাসমূহের আলোচনা করতেন, কবিতা আবৃত্তি করতেন এবং হাসাহাসিও করতেন, আর রসূলুল্লাহ (ﷺ) মুচকি হাসতেন।