সাহু

১৩/৯৫. অধ্যায়ঃ

আর এক প্রকার (তাসবীহের সংখ্যা)

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا عَتَّابٌ هُوَ ابْنُ بَشِيرٍ، عَنْ خُصَيْفٍ، عَنْ عِكْرِمَةَ، وَمُجَاهِدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: جَاءَ الْفُقَرَاءُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْأَغْنِيَاءَ يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَلَهُمْ أَمْوَالٌ يَتَصَدَّقُونَ وَيُنْفِقُونَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا صَلَّيْتُمْ فَقُولُوا: سُبْحَانَ اللَّهِ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَالْحَمْدُ لِلَّهِ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَاللَّهُ أَكْبَرُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ عَشْرًا، فَإِنَّكُمْ تُدْرِكُونَ بِذَلِكَ مَنْ سَبَقَكُمْ، وَتَسْبِقُونَ مَنْ بَعْدَكُمْ "---[حكم الألباني] منكر بتعشير التهليل

বর্ণনাকারী ইব্‌ন আব্বাস (রাঃ)

কিছু দরিদ্র লোক (একদিন) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! ধনীরাও সালাত আদায় করে যেমনিভাবে আমরা আদায় করি আর তারাও সিয়াম পালন করে যেমনিভাবে আমরা পালন করি, কিন্তু তাদের জন্য রয়েছে সম্পদ, যা হতে তারা দান-সাদাকাহ করে এবং গোলাম ক্রয় করে মুক্ত করে।তখন নবী (ﷺ) বললেন, যখন তোমরা সালাত আদায় করবে, তখন বলবে, ‘সুবহান আল্লাহ’ ৩৩ বার, ‘আলহামদুলিল্লাহ’ ৩৩ বার, ‘আল্লাহু আকবর’ ৩৩ বার এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ১০ বার। কারণ, এর দ্বারা তোমরা তোমাদের অগ্রবর্তীদের সমপর্যায়ে পৌঁছে যেতে পারবে এবং তোমাদের পরবর্তী হতে অগ্রগামী হয়ে যেতে পারবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18