সাহু

১৩/৭০. অধ্যায়ঃ

ডান দিকে কিভাবে সালাম ফিরাবে?

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنْ الْأَسْوَدِ، وَعَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: " رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَبِّرُ فِي كُلِّ خَفْضٍ وَرَفْعٍ، وَقِيَامٍ وَقُعُودٍ، وَيُسَلِّمُ عَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ "، وَرَأَيْتُ أَبَا بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَفْعَلَانِ ذَلِكَ

বর্ণনাকারী আব্দুল্লাহ (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি যে, তিনি প্রত্যেক নিচু হওয়ার সময় এবং উপরে উঠার সময় তাকবির বলতেন আর দাঁড়ানোর সময় এবং বসার সময়েও তাকবির বলতেন। আর তিনি তাঁর ডান দিকে এবং বাম দিকে “আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ”, “আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ”, বলে সালাম ফিরাতেন। তখন তাঁর গণ্ডদেশের শুভ্রতা দেখা যেত। আর আমি আবু বকর এবং উমর (রাঃ)-কেও অনুরূপ করতে দেখেছি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18